মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

বাছাইকৃত ১০০ ইমামকে লিডারশিপ প্রশিক্ষণ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

একটি মহল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ইমামের ভূমিকা অনস্বীকার্য। সমাজে তার জনসম্পৃক্ততা ও প্রভাব অত্যন্ত বিস্তৃত। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, পরামর্শ প্রদান এবং দীনি দাওয়াতের দায়িত্ব পালনের জন্য একজন ইমামকে বহুমাত্রিক দক্ষতায় পারদর্শী হওয়া প্রয়োজন। এই বাস্তবতা বিবেচনায় ইমামদের আধুনিক ও জাগতিক বিষয়ে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন।

প্রথমবারের মতো সারা দেশের বাছাইকৃত ১০০ জন ইমামকে নিয়ে ৫ দিনব্যাপী একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ কার্যালয়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মশালা।

আস-সুন্নাহ কর্তৃপক্ষ জানায়, ইমামদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর দাওয়াতি কাজে সক্ষম করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন। এতে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে- লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং ও কার্যকর যোগাযোগ, টাইম ম্যানেজমেন্ট ও মনস্তত্ত্ব, দাওয়ার ক্ষেত্রে আধুনিক টুলসের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ বিশ্লেষণ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা, এলজিবিটিকিউ ও জেন্ডার ইস্যু সম্পর্কিত সচেতনতা, প্রকল্প বাস্তবায়ন ও ক্যাম্পেইন পদ্ধতি, শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা।

উদ্যোক্তা জানান, প্রতিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ, সফল ও স্বনামধন্য ব্যক্তিবর্গ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ