শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা

জিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন জি-মেইল (Gmail)। টেক জায়ান্ট গুগলের (Google) এই সার্ভিসে অভ্যস্ত প্রায় সকলেই। শুধুমাত্র ব্যক্তিগত কাজে নয়, কর্মক্ষেত্রে অর্থাৎ অফিশিয়ালভাবেও ব্যবহার করা হয়। আর এটি ওয়েব জগতে প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। এখানে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকলেও জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভ, গুগল ডকস, গুগল শিটসহ গুগলের বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত জমা হতে থাকে। যার ফলে গুগল অ্যাকাউন্টের জায়গা খালি না থাকায় জিমেইলে নতুন ই-মেইল আসে না।

তবে আপনি চাইলেই জিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করে এ সমস্যার সমাধান করতে পারেন। চলুন কীভাবে জি-মেইলে জায়গা খালি করবেন তা জেনে নেওয়া যাক:

প্রথমেই অপ্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলুন। বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের অফার ও প্রচারণামূলক ই-মেইল নিয়মিত পাঠিয়ে থাকে জিমেইলে। এসব ই-মেইলে অনেক সময় পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট করা থাকে। ফলে গুগল অ্যাকাউন্টে বেশি জায়গা দখল করে। আর তাই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো অপ্রয়োজনীয় ই-মেইলগুলো নিয়মিত মুছে ফেলতে হবে।