শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা

গুগল ম্যাপে নতুন ৬ ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। তবে এবার ব্যবহারকারীদের যাত্রাকে আরো সহজ করতে এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আরো বেশি সহজ।

ইতোমধ্যেই নতুন ৬টি ফিচার প্রকাশ করেছে গুগল। চলুন দেখে নেওয়া যাক সেসব কী কী:

চারচাকার গাড়ির জন্য নেভিগেশন

ছোট রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সব সময়ই কঠিন। এবার গুগল নিয়ে এসেছে ন্যারো রোডস ফিচার। এর সাহায্যে ছোট রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন চালকরা।

ফ্লাইওভার অ্যালার্ট

অনেক সময়ই পথে চলতে চলতে ফ্লাইওভার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশেষ করে অপরিচিত জায়গায়। এবার সেই সমস্যা দূর করতে যুক্ত করা হয়েছে গুগলম্যাপের নতুন ফিচার। সামনে ফ্লাইওভার থাকলে এবার তাও চালকদের জানিয়ে দেবে অ্যাপ। সেটা হোক চারচাকার বা দুই চাকার গাড়ি, সকলের জন্যই থাকবে অ্যালার্ট।

ট্র্যাফিক অ্যালার্ট

ট্র্যাফিক যানজট কিংবা বিক্ষোভ, পথে কোনো সমস্যা থাকলে এবার তাও জানিয়ে দেবে অ্যাপ।

ইভি চার্জিং স্টেশন

বর্তমানে ইলেকট্রিক গাড়ি সংখ্যা বেড়েই চলেছে। চারচাকার গাড়ি বা টু-হুইলার সবই চলছে ইলেকট্রিকে। কিন্তু ইভি চার্জিং স্টেশন খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। এবার গুগল ম্যাপ নিকটবর্তী স্টেশনের সন্ধান দেবে এই অ্যাপ।

মেট্রোরেলের টিকিট বুকিং

এবার থেকে এই অ্যাপের সাহায্যে সরাসরি মেট্রোরেল টিকিট কাটা যাবে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ঝামেলায় পড়তে হবে না।

জনপ্রিয় স্পট

কোথাও খেতে যাওয়া বা অন্য কোনো পরিকল্পনা সব খোঁজ মিলবে গুগল ম্যাপ থেকে। নিজের প্রিয় স্পট অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও পাবেন। তাই ভ্রমণের পরিকল্পনা করলে ব্যবহারকারীদের দারুণ বন্ধু হয়ে উঠবে গুগল ম্যাপ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ