মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ না করার ফলে অনেকেই আইডির পাসওয়ার্ড ভুলে যান। তখন পাসওয়ার্ড রিসেট করা ছাড়া আর কোনো উপায় থাকে না।

আসুন, জেনে নিই কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন—

প্রথমে আপনি জিমেইলের লগ ইন পেজে প্রবেশ করুন। এরপর জিমেইল আইডিটি টাইপ করুন ও ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড টাইপ লেখার বক্সের নিচে ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহূত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে তাহলে ‘Try another way’ অপশনে ক্লিক করুন।

এরপর গুগল আপনার ফোনে ৬ ডিজিটের কোড নম্বর পাঠাবে। যদি গুগল অ্যাকাউন্টে আগে থেকেই কোনো ফোন নম্বর যুক্ত করা না থাকে বা আপনার ফোন কাছে না থাকে তাহলে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আর যদি আপনার জিমেইলের সঙ্গে বদলি কোনো মেইল অ্যাকাউন্টও যুক্ত করা না থাকে তাহলে আবার ‘Try another way’ অপশনে ক্লিক করুন। এবার আপনি প্রবেশ করতে পারবেন এমন যেকোনো মেইল আইডি চাইবে গুগল। মেইল আইডিটি দেওয়ার পর গুগল সেখানে ৬ ডিজিটের কোড পাঠাবে। এরপর ওই ইমেইল থেকে কোড নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিতে হবে। তারপর জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন।

তবে খেয়াল রাখবেন নতুন পাসওয়ার্ড তৈরির সময় পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয়। নতুন পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে পাসওয়ার্ড সবসময় একটু বড় হলেই ভালো, ৮ থেকে ১৬টি অক্ষরকে স্ট্যান্ডার্ড বলা যায়। কেননা অক্ষর যত বেশি হবে এটার বিন্যাস সংখ্যাও তত বেশি হবে এবং সে কারণেই এটা বের করতেও বেশ সময় লাগবে হ্যাকারের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ