বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ ঢাকায় আসছেন এরদোগানের ছেলে , প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান

আপনি কি ভয়ংকর আসক্তি স্ক্রলিং ফাঁদের কথা জানেন?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসক্তিতে পরিণত হয়েছে ‘স্ক্রলিং। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলতে পারবেন না যে আমরা দিনে কতটুকু, সপ্তাহে কতক্ষণ আর মাসে কত ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করি, অর্থাৎ কর্মঘণ্টা নষ্ট করি। এই বিষয়ে আমাদের অনেকেরই সচেতনতার অভাব রয়েছে।

স্ক্রল করতে করতে একসময় ক্ষণস্থায়ী ‘নেশায়’ পেয়ে বসে।

সম্প্রতি মার্কিন ওয়েবসাইট মিডিয়াম ডটকমে প্রকাশিত হয়েছে ‘দ্য এডিকশন নো ওয়ান টকস অ্যাবাউ’ শিরোনামের একটা লেখা। সেখানে বিশেষজ্ঞদের মতামত নিয়ে লেখা হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, স্নাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কম-বেশি একই ধরনের নিউরাল সার্কিট তৈরি করে, যা জুয়া খেলা ও মাদক গ্রহণে তৈরি হয়। এই অনুভূতি আমাদের আরও বেশি করে স্ক্রল করতে বলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে এমন সব রাসায়নিকের বিক্রিয়া হয়, যা কোকেনের মতো মাদক আমাদের নিউরন সেলে উৎপন্ন করে। এমনকি নিউরোসায়েন্টিস্টরা সামাজিক যোগাযোগমাধ্যমকে শরীরে সিরিঞ্জের মাধ্যমে ডোপামিন ইনজেক্ট করার সঙ্গে তুলনা করেছেন।

আপনি এক হাতে স্ক্রলিং করেন, আরেক হাতে খান, নেটফ্লিক্স দেখেন, টেলিভিশন দেখেন, আরও স্ক্রল করেন, চ্যাট করেন, গ্রুপ কলে কথা বলেন, ভিডিও কল করেন, পোস্ট করেন, নোটিফিকেশন চেক করেন, মন্তব্য করেন, যা দেখে ভালো লাগল বন্ধুদের শেয়ার করেন, সেটা নিয়েই চলতে থাকে আলাপ, আবারও স্ক্রল করেন, এভাবেই আপনি একসময় ক্ষণস্থায়ী ডোপামিনের ‘নেশায়’ ঘুম, খাওয়া, কাজ, পড়াশোনা, পরিবারকে সময় দেওয়া—এসবের ভারসাম্য হারাতে থাকেন। স্বাস্থ্যকর জীবনযাপন থেকে দূরে সরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেশায় বাস্তবের সম্পর্কগুলোও হয়ে পড়ে ভঙ্গুর

এভাবে আপনার ‘অ্যাটেনশন স্প্যান’ (একটানা কোনো কিছুতে মনোযোগ ধরে রাখার সময়) কমতে থাকে। ঘুমের ব্যাঘাত ঘটে, মেজাজ খিটখিটে হয়ে যায়। আপনি জীবনে কিছু করার উদ্দীপনা হারাতে থাকেন। আপনার নিউরনে ডোপামিন রিসেপটরের ধরন বদলাতে থাকে। অন্যান্য মাদকের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমও এভাবে আপনার জীবন ধ্বংস করে ফেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে

আউটলুকে প্রকাশিত ‘হাউ মাচ টাইম ইজ টু মাচ টাইম অন সোশ্যাল মিডিয়া’ শিরোনামে প্রকাশিত লেখায় বলা হয়েছে, প্রতিদিন আধা ঘণ্টা আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাতেই পারেন। আপনি কেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, সেই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। কতটুকু সময় কাটাবেন, সেখানে আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে। হয়তো ভাবছেন, আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। অথচ বাস্তবতা হলো, সামাজিক যোগাযোগমাধ্যমই আপনাকে আপনারই অজান্তে ব্যবহার করছে!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ