শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা

পাঁচ বছরে সাড়ে ৫ লাখ বৃক্ষরোপণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, সেবা ও দাওয়াহর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যাপক খ্যাতি লাভ করেছে। সংস্থাটি পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। চার দিকে যখন পরিবেশ ধ্বংসের মহড়া চলছে তখন আস-সুন্নাহ পরিবেশ রক্ষায় প্রতি বছরই গাছ লাগানোর কর্মসূচি পালন করছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেইজে জানানো হয়েছে, গত প্রায় পাঁচ বছরে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে সাড়ে পাঁচ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। 

এক পোস্টে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ৫ লক্ষ ৫৩ হাজার ৭৭৯টি বৃক্ষরোপণ করেছে।

এর আগে আস-সুন্নাহ ফেসবুক পেইজে আরেক পোস্টে বলা হয়-
এবারই প্রথম ১৪৩১টি ফলের বাগান করলাম আমরা। বাগানগুলোতে রোপণকৃত গাছের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৭৬১।
এর বাইরে ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৫ হাজার ১৩১টি নানা প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে। 

এ বছর বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় সর্বমোট বিতরণকৃত গাছের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৯২টি।  এর মাধ্যমে শেষ হলো বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ এর কার্যক্রম।

যারা সদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে অর্থ সময় ও শ্রম দিয়ে সহায়তা করেছেন, মহান আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন- সেই দোয়া করা হয় আস-সুন্নাহর পক্ষ থেকে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ