শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা

দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ১৫ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক সোলাইমানিয়া মসজিদে প্রথমবারের মতো নিয়মিত জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দীর্ঘদিনের সংঘাত, ধ্বংসযজ্ঞ ও সংস্কারকাজ শেষে শুক্রবার (৬ নভেম্বর) মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়।

ষোড়শ শতকে উসমানীয় সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে নির্মিত ঐতিহাসিক এ মসজিদটি ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় ধরে চলে মসজিদটির সংস্কার ও পুনরুদ্ধারকাজ।

১৫ বছর পর মসজিদে জুমার নামাজ আদায়ের খবরে স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। এদিন মসজিদের মূল নামাজকক্ষ ও আঙিনায় বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হয়ে জুমার নামাজে অংশ নেন।

দীর্ঘ দেড় দশক পর মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মসজিদটির প্রাঙ্গণ। এ সময় অনেকের চোখে ছিল আনন্দাশ্রু, আর হৃদয়ে ছিল দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় ইবাদতস্থানে ফিরে আসার কৃতজ্ঞতা।

যুদ্ধের ক্ষত ও ধ্বংসস্তূপ পেরিয়ে ঐতিহাসিক মসজিদটির পুনরুদ্ধারকে দামেস্কের মানুষের কাছে কেবল একটি স্থাপনার সংস্কার নয়, বরং শান্তি, স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও নতুন আশার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইসলাম ডিজিটাল

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ