মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী

ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি দায়িত্বশীল সমাজব্যবস্থায় মত ও পথের ভিন্নতা থাকতেই পারে। তবে ভিন্নমতের কারণে কোনো শিক্ষার্থী বা ছাত্রনেতার ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অসহিষ্ণু আচরণ কোনোভাবেই কাম্য নয়। ক্যাম্পাসে রাজনৈতিক মতপার্থক্য সংঘাতের মাধ্যমে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, যুক্তিনির্ভর আলোচনা ও গণতান্ত্রিক আচরণের মাধ্যমে মোকাবিলা করতে হবে।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, নেতৃত্ব বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই ক্যাম্পাসের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, দায়িত্বশীলতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। কোনো সংগঠনের রাজনৈতিক অবস্থান বা মতাদর্শ ভিন্ন হলেও প্রত্যেকের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকারকে সম্মান করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাম্পাসে এমন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু বিদ্বেষ থাকবে না; রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘাত থাকবে না; নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু পারস্পরিক সম্মান ক্ষুণ্ন হবে না। ছাত্রসমাজকে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে দেশ, শিক্ষা এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে।

বিবৃতিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সব ছাত্রসংগঠনের প্রতি ক্যাম্পাসে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।

তারা বলেন, ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি কোনো বিশেষ সংগঠনের জন্য নয়; বরং এটি পুরো ছাত্রসমাজের স্বার্থে প্রতিষ্ঠা করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে ছাত্রসংগঠনগুলো একসঙ্গে এগিয়ে গেলে ক্যাম্পাস হয়ে উঠবে নিরাপদ, প্রাণবন্ত ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ক্ষেত্র।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ