রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে আসতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামাল। তিনি বলেছেন, কোনোভাবেই যেন দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে যুব জমিয়তের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদের সঞ্চালনায় এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মসূচি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মাওলানা ইসহাক কামাল বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে ফিরে আসার জন্য নানা ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে অরাজকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তারা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় যুব জমিয়তের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সচেতন ও ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, কোনোভাবেই যেন এ দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে ব্যাপারে আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

দেশব্যাপী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনের বিকল্প নেই। এ জন্য তৃণমূলের প্রতিটি স্তরে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। আদর্শিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলে যুবসমাজকে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ করতে হবে।

বৈঠকে যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল ও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচিও নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা সোলাইমান মাদানী, মাওলানা সালমান জামী ও মাওলানা মুহাম্মদ আলী; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, মাওলানা আব্দুল মুকতাদির, মাওলানা মাসুম আল মাহদী ও মাওলানা হাবিবুল্লাহ; সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মারুফ; সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা এনামুল হক উসমানী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মতিউর রহমান ও জুবায়ের মাহমুদ এবং অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান।

এ ছাড়া সহ-অর্থ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী, সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী, পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাহমুদ, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ ও মাওলানা সাজ্জাদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ