শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের নেতৃত্বে র‌্যালিটি রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয়। পরে প্রেসক্লাব, সুপ্রিম কোর্ট ও মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়।

র‌্যালিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক যুবক অংশ নেন। এ সময় তাদের হাতে সংগঠনের বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।

কনভেনশনে দেশের পরিবর্তনকামী, উদ্যমী ও সম্ভাবনাময় তরুণদের ঐক্যবদ্ধ করে সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

কনভেনশনের প্রথম অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আইনজীবী পরিষদ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

জুমার পর অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৩টায় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের চলতি সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করবেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ