সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনের ডা. শামসুল হক খান মিলন সভাকক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ১৫তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, দেশের বৃহৎ যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে আরও ব্যাপক ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে। সৎ, দক্ষ, যোগ্য ও আদর্শবান যুবসমাজ গড়ে তোলার পাশাপাশি যুবকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার যুবসমাজের ওপর। তাই যুবকদের মেধা, যোগ্যতা ও কর্মশক্তিকে ইতিবাচক কাজে কাজে লাগাতে হবে। মাদকাসক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ সময় নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী সিফাত বাহিনীর হামলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অধিবেশনে সারাদেশ থেকে আগত কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশের যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠন তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি যুবকদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে কার্যকরভাবে কাজ করতে হবে।

অধিবেশনে সংগঠনের দ্বিবার্ষিক সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট, দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং যুবসমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া যুবসমাজের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, কর্মমুখী শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

অধিবেশন শেষে দেশ, জাতি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত সংগঠনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলের রূহের মাগফিরাত কামনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ