নিজস্ব প্রতিবেদক
জনপ্রত্যাশা পূরণে শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল (শুক্রবার, ২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নগর সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মো. মাছউদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
নগর সম্মেলনে সভাপতিত্ব করবেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এবং কেন্দ্রীয় ও জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।
আইও/