নিজস্ব প্রতিবেদক
বিদ্যমান রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আরও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রধান অতিথি মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘কাজের ধারাবাহিকতা বজায় রেখে যুব মজলিসকে আরও শক্তিশালী হতে হবে। আমাদের কথা, কাজ ও আচরণে ইসলামের সৌন্দর্য ও আদর্শের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলতে হবে।’
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘মজলিসে শুরা আমের ১৬তম অধিবেশন ও প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেন, সমাজে দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আত্মপ্রকাশ। বিদ্যমান রাজনৈতিক সংকট ও নানা চ্যালেঞ্জ মোকাবিলায় রাজপথে যুব মজলিসকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘দেউলিয়া রাজনীতি এবং জুলুম-অন্যায়ের কায়েমী ব্যবস্থার অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার যে বৈপ্লবিক সংগ্রাম, তাতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
যুব মজলিসের কর্মীদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শ, যোগ্যতা, দক্ষতা ও শৃঙ্খলায় সমৃদ্ধ হয়ে উঠতে হবে। নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়, ইনসাফ ও কল্যাণের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, যুব ও কর্মসংস্থান বিভাগের সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ ফরিদি, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, প্রশিক্ষণ বিভাগের সহসম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সহসম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুক, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মুহাম্মাদ মিজানুর রহমান, মাওলানা ওসমান গনী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহিব্বুল মুরসালিন, মাওলানা সাখওয়াতুল্লাহ আমিন ও মাওলানা আকরাম হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
আরএইচ/