শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে বাছাই করেছে মিয়ানমার উলামা-মাশায়েখ সম্মেলনে ৯ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা বিশেষ মর্যাদা বহাল থাকলে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের সঙ্গে যুক্ত হতে চাইত কাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মালিবাগ ট্রাজেডির ২৪ বছর অতিবাহিত হলেও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১৫ আগস্ট) এক যুক্ত বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০০২ সালের ১৫ আগস্ট রাজধানীর মালিবাগে মসজিদ রক্ষার আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী হাফেজ আবুল বাশার, হাফেজ রেজাউল করীম ঢালী, মাদরাসাছাত্র ইয়াহইয়া ও পথচারী জয়নুল আবদিন নিহত হন। মসজিদের জমি দখল করে ক্লাব প্রতিষ্ঠার প্রতিবাদ এবং মসজিদের জায়গা পুনরুদ্ধারের আন্দোলনে তাদের শহীদ হওয়ার ঘটনা অত্যন্ত পীড়াদায়ক।

তারা বলেন, মসজিদের শহর ঢাকায় মসজিদ রক্ষার আন্দোলনে শহীদদের হত্যার ২৪ বছর পেরিয়ে গেলেও খুনিদের বিচার না হওয়া জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচার না হওয়ায় নিহতদের পরিবার ও স্বজনদের কষ্ট আরও গভীর হয়েছে।

ইসলামী আন্দোলনের নেতৃদ্বয় মালিবাগ হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের এই বিচারহীনতার অবসান ঘটাবে।

একই সঙ্গে তারা মালিবাগ ট্রাজেডিতে নিহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানান। মহান রাব্বুল আলামিন যেন শহীদদের জান্নাতে উচ্চ মাকাম দান করেন—এ দোয়া করেন তারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ