বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার অধীন যশোদল ইউনিয়ন শাখার উদ্যোগে বুধবার (৩ জুন) এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩৬ জন শিক্ষার্থী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে নতুন সদস্য হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান।
দাওয়াতি মজলিসে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মো. এমদাদুল হক। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রসমাজকে দ্বীনের খেদমত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মেসবাহ উদ্দিন, যশোদল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিস যশোদল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার বাইতুলমাল সম্পাদক মো. ফজলে রাব্বি, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির আহমদসহ ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এমএম/