মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৯ জিলহজ ১৪৪৭


জমিয়ত নেতারা কে কোথায় ঈদ করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন। একইসঙ্গে তাঁরা মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে শরিক হয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করবেন।

মঙ্গলবার (২৬ মে) জমিয়তের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকা সিলেটের কানাইঘাট উপজেলার আকুনী গ্রামে ঈদের নামাজ আদায় করবেন। সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের জামাতে অংশ নেবেন। অন্যদিকে দলের অন্যতম সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব বর্তমানে হজ সফরে অবস্থান করছেন।

মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ এলাকা নীলফামারী জেলার ডোমার এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া রাজধানীর মিরপুর গোলারটেক ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন। যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী রাজধানীর বারিধারা মাদরাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি জাবের কাসেমী মানিকনগর সরদার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।

দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা মুসলিম বিশ্বের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ