বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

কক্সবাজারে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম রাকিবা জান্নাত ওরফে মুন্নী (১৯)। তিনি ওই এলাকার মোহাম্মদ ছাদেকের স্ত্রী।

মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই এলাকাটিতে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে রাকিবা জান্নাত তাঁর বসতঘরের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে রাকিবা জান্নাতের মৃত্যুর বিষয়টি পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ