মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের মধ্যে তাকওয়া, খোদাভীতি, দ্বীনদারী তৈরি না হলে কেবল আইন, বন্দোবস্ত ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসা সম্ভব না। মানুষ সৃজনশীল। কোনো আইন, কানুন দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না বরং মানুষের ভেতর থেকে পাপের প্রতি অনীহা তৈরি হতে হয়, পরকালের ভয় পয়দা হতে হয়। তাহলেই মানুষ নিজ থেকেই পাপাচার, অন্যায়, দুর্নীতি ও জুলুম থেকে বিরত থাকে। আল্লাহ তায়ালা রমজান মাসকে নির্ধারণ করেছেন মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করার জন্য। এই মাসকে যদি আমরা জাতি হিসেবে আল্লাহ-র নির্দেশনা মাফিক আমল-জিকির-আজকারের মাধ্যমে অতিবাহিত করতে পারি তাহলে ব্যক্তি হিসেবেও আমরা সফলকাম হবো এবং জাতি হিসেবেও আমরা দুর্নীতি, অনাচার ও পাপাচার থেকে রক্ষা পাবো।

বৃহস্পতিবার (৫ মার্চ) বরিশালের চরমোনাই মাদরাসা মসজিদে ১৫ দিনব্যাপী তালিম-তরবিয়াতের শেষ দিনে আখেরি বয়ানে এসব নসিহত করেন পীর সাহেব চরমোনাই। 

চরমোনাই মাদরাসা মসজিদে প্রতি বছর রমজানের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত তালিম-তারবিয়াত অনুষ্ঠিত হয়। রমজানের পুরো পনের দিন নিয়মতান্ত্রিক আমলের মধ্যে দিয়ে অতিবাহিত করতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ এই তালিম-তারবিয়াতে অংশ নেন। এবারও পয়লা রমজান থেকে তালিম তারবিয়াত শুরু হয়েছিলো। আজকে যার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আখেরি মোনাজাতে বাংলাদেশের জন্য ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করা হয়। বিশেষ করে মধ্যপ্রচ্যের মুসলমানদের জন্য ও প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ