শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশিত কিছু বই বাজেয়াপ্তের দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাদ জোহর রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে সভাপতিত্ব করবেন তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জাতীয় মসজ