শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

তারেক রহমানের সঙ্গে জমিয়তের চার প্রার্থীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কাছ থেকে ছাড় পাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের চারজন এমপি পদপ্রার্থীসহ দলটির শীর্ষ কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জমিয়তের প্রার্থীদের মধ্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী উপস্থিত ছিলেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তারেক রহমান গতকাল বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জমিয়তের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সূত্রে জানা গেছে, ছাড় পাওয়া জমিয়তের চারটি আসনেই বিএনপির এক বা একাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে সহযোগিতা চাইতেই জমিয়ত নেতারা বিএনপি চেয়ারম্যানের দ্বারস্থ হন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ