রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

বিএনপি ইসলামি মূল্যবোধকে ভিত্তি করেই রাজনীতি করবে: ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামি মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি পরিচালনা করবে, বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার নিকট মিল ব্যারাকে আল ইশতেহার ফাউন্ডেশনের আয়োজিত দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ শব্দগুলো সংযোজন করে রাষ্ট্র পরিচালনায় ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি সেই আদর্শের উপর ভিত্তি করেই রাজনীতি করছে।’

তিনি সম্প্রতি নিহত শরীফ ওসমান বিন হাদির কথা স্মরণ করে বলেন, ‘শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক। তার আত্মত্যাগ আমাদের রাজনীতিতে যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে থাকবে।’

ইশরাক হোসেন অভিযোগ করেন, ‘দেশ দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির শাসনে রয়েছে, যারা বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শক্তির পতন ঘটিয়ে নতুন, গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর আদর্শকে আঁকড়ে ধরে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার রাজনীতি করবে।’

এলাকার উন্নয়নের সম্পর্কিত বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং জনগণের অংশগ্রহণে সেগুলোর সমাধানের জন্য কাজ করা হবে।’

তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার দেশপ্রেম ও আত্মত্যাগ স্মরণ রাখা হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ