বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি

 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনার হোসাইন ইবনে সরোয়ার।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

হোসাইন ইবনে সরোয়ার খুলনার দৌলতপুরের দেয়ানা গ্রামের কৃতি সন্তান। ছোটবেলা থেকেই দাওয়াতি পরিবেশ, নৈতিক শিক্ষা ও সাংগঠনিক চেতনায় বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি পূর্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক, অর্থ ও কল্যাণ সম্পাদক, এবং কওমি মাদরাসা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি শিক্ষাজীবন শুরু করেন খুলনার জামি'আ রশীদিয়া গোয়ালখালী থেকে, পরবর্তীতে অধ্যয়ন করেন চরমোনাইয়ের আহছানাবাদ রশীদিয়া মাদরাসায়, যেখানে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজেকে গড়ে তুলেছেন।

পারিবারিকভাবেও তিনি ইসলামী চেতনা ও সংগঠনের উত্তরসূরি। তার পিতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে দাওয়াতি ও সাংগঠনিক কাজে সম্পৃক্ত।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আরও দায়িত্ব পেয়েছেন

কেন্দ্রীয় সভাপতি: মুনতাছির আহমাদ

কেন্দ্রীয় সহ-সভাপতি: খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর

সেক্রেটারি জেনারেল: সুলতান মাহমুদ

ইসলামী ছাত্র বাংলাদেশ খুলনা মহানগর এর আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ বলেন, তার এই পদোন্নতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানাসহ সারাদেশের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, আনন্দ ও আশার সঞ্চার করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ