রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নবাগত ইউএনওর সঙ্গে হাতপাখার প্রার্থী সাকীর শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইশমামের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী।

বুধবার (৩ ডিসেম্বর) ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী'র নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার নেতারা নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মানসুর আহমদ সাকী ইউএনও’র প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এলাকার শান্তি, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর, সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ, সেক্রেটারি মাওলানা ইয়াসিন আহমদ, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ নাজমুল হক, মতলব পৌরসভার সেক্রেটারি মাওলানা সিফাতুল্লাহ মজুমদার, আলহাজ্ব শফিকুল ইসলাম, মুহাম্মাদ হাসান খান, মুহাম্মাদ ইব্রাহিম, সজিব দেওয়ান, আল আমিন, আশরাফুল ইসলাম নীরব প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ