রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৬ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আহসানুল্লাহ কাসেমীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মুফতি সাফায়াত হোসেন কাসেমী, দারুর রাশাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি কবির আহমদ, পল্লবী থানার সভাপতি মুফতি মাহবুবুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক হাফেজ মো. ইলিয়াস, প্রচার সম্পাদক মাওলানা শওকত হোসাইন, বাইতুল মাল সম্পাদক মাওলানা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম পরিচালনার মাধ্যমেই লক্ষ-পানে এগিয়ে যেতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ