রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ভোটের প্রচারে নেমে কৃষকের ধান কেটে আলোচনায় বক্তা আমীর হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমীর হামজা এবার নির্বাচনের প্রচারে নেমে কৃষকের ধান কেটে আলোচনার জন্ম দিয়েছেন। নিজের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটায় শরিক হন। তার ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মুফতি আমীর হামজাকে তাদের প্রার্থী করেছে। দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী নিজ নির্বাচনি এলাকা প্রচার শুরু করেছেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার চালান মুফতি আমীর হামজা। এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে তাদের সঙ্গে ধান কাটায় শরিক হন। তার ধান কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার পথে হঠাৎ এক জায়গায় তিনি থেমে যান। এ সময় কৃষকদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি ধান কাটা শুরু করেন। কিছু সময় ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে ভোট চেয়ে তিনি বিদায় নেন।

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজার বাড়ি কুষ্টিয়ায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স করেছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ