সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

মাওলানা গাজী আতাউর রহমানের শয্যাপাশে শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানকে দেখতে হাসপাতালে যান দলের সিনিয়র নায়েবে আমির এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ সময় তিনি গাজী আতাউর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার রোগমুক্তির জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুগপৎ আন্দোলনের কর্মসূচি চলাকালে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং এনজিওগ্রাম করে হার্টে রিং পরানো হয়েছে।

বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দ্রুততার সাথে সেরে উঠছেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতাকর্মী যারা উদ্বিগ্ন হয়েছেন, দোয়া করেছেন তাদের সকলে প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে এবং মাওলানা গাজী আতাউর রহমানের জন্য অব্যহত দোয়া কামনা করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ