রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: ভিপি সাদিক কায়েম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বৃহস্পতিবার রাতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতকালে কান্নায় ভেঙে পড়েন। কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তিনি আবরারের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

রাত ১১টার দিকে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কবরস্থানে পৌঁছান সাদিক কায়েম। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, স্থানীয় জনগণ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আবরারের বাবার সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি সাদিক বলেন,
“শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের প্রেরণার বাতিঘর। আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই খুনি হাসিনা ও তার দোসররা আবরারকে নির্মমভাবে হত্যা করেছিল। শহীদ আবরার আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথেই জুলাইয়ের বিপ্লব সংঘটিত হয়েছে।”

তিনি আরও বলেন,
“শোষণ, নিপীড়ন ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আবরার সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছিলেন। জুলাইয়ের বিপ্লবের শহীদরা সেই একই চেতনা ও আকাঙ্ক্ষা লালন করেছেন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার এখনো সেভাবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করছে না। আমাদের শহীদদের স্বপ্ন পূরণ না হলে এর পরিণতি ফ্যাসিবাদের পতনের চেয়েও ভয়াবহ হবে।”

মোনাজাত ও মতবিনিময় শেষে রাত সাড়ে ১১টার দিকে ভিপি সাদিক কায়েম নেতাকর্মীদের সঙ্গে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ