সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ

নাটোরে হেফাজতে ইসলামের গণসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ আজ সোমবার (১২ মে) বিকেল ৩টায় নাটোরের ভবানীগঞ্জ মোড়ে অনুষ্ঠিত হয়।

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-বিরোধী প্রতিবেদন বাতিল, হেফাজত নেতাকর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে দয়েরকৃত সকল মামলা প্রত্যাহার, ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নাটোর জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। প্রধান আলোচক ছিলেন যুগ্মমহাসচিব মুফতি হারুন ইজহার। 

বক্তব্য দেন মুফতি আবদুল মালেক, জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, মুফতি ফায়সাল আহমদ হাবিব, মাওলানা মুজাজ্জাজ নাঈম, মাওলানা আহমদ মোস্তফা, মাওলানা মুফতি আব্দুল আহাদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ