রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

আলোচিত বাবা-মেয়েকে নিয়ে যে তথ্য দিলেন কেয়ারটেকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে ঘটে যাওয়া মেয়ে কতৃক বাবার হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় নিহত হয়েছেন আব্দুস সাত্তার, যার মৃতদেহ তারই ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ও তার দুই সঙ্গীকে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী কেয়ারটেকার জানান, রাত আনুমানিক ৪টা নাগাদ তিনি একটি ফোনকল পান। ফোনে বলা হয়, “আঙ্কেল, আমরা পাঁচ তলার ১৪ নাম্বার ফ্ল্যাট থেকে বলতেছি। আমাদের দরজা কেউ বাইরে থেকে আটকায়ে দিছে।” তিনি বিষয়টি শুনে ফ্ল্যাটে উঠে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দরজায় নক করেন। এ সময় ওই ফ্ল্যাটের ভেতর থেকে জানানো হয়, “এখন দরজা খোলা যাবে না, পুলিশ আসবে, তারপর দরজা খোলা হবে।” 

পরে পুলিশ এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং মৃতদেহ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ জান্নাত জাহান শিফাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এই ফ্ল্যাটে তার চাচাতো দুই বোনকে আর দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ফ্ল্যাটে তালা লাগিয়ে চাবি নিয়ে যাওয়া হয়।

তদন্তে জানা যায়, আব্দুস সাত্তার ২০১৯ সালে দ্বিতীয় বিয়ে করেন। সেই নারীরই মেয়ে জান্নাত জাহান শিফা। ওই নারী মারা যাওয়ার পর থেকেই পারিবারিক অশান্তি চরমে পৌঁছে। জানা যায়, শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২০২২ সালে নাটোরে একটি মামলা করেছিলেন। পাল্টা প্রতিশোধ হিসেবে আব্দুস সাত্তার মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করেন।

এই বিরোধ থেকেই মূলত হত্যাকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, শিফা আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ