|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||
উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট দেখে মনে হলো, তারা আশাহত। সমস্যার পাহাড় নিয়ে ক্লান্ত। এমনও হতে পারে যে, বাইরে হতাশার বার্তা দিয়ে তারা কোনো প্লান সাজিয়ে একধাপ এগোতে চাইছেন। সে যাই হোক। এ মুহূর্তে একটি কথা বলে রাখা দরকার।
আপনারা পাঠচক্র করে সাধারণ শিক্ষার্থীদের তুলনায় বিচিত্র কিছু পড়াশোনা করেছেন। জীবনের পাঠ, অভিজ্ঞতা বা রাজনীতির ছত্রিশ কলা, এর বাইরে। তাই থিওরি যত সহজ মনে হয়েছে, বাস্তব এতো সহজ নয়। আর বাস্তবায়ন তো তার তুলনায়ও হাজার গুণ কঠিন।
ব্যর্থ হওয়ার সুযোগ যেহেতু কম। তবে সম্ভাবনা অনেক বেশি। তাই সরকারকে এই ৬টি কাজ করতে বলুন।
১. বাহাদুরশাহ পার্কে শপথ নিয়ে ড. ইউনূসকে প্রধান করে বিপ্লবী সরকার ঘোষণা এবং একে সমন্বিত জাতীয় সরকারের রূপ দেওয়া।
২. সরকার পরিচালনায় আইন ও বিধিবিধানের জরুরি অংশ, কনভেনশন ও প্রধানের ফরমান দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু এবং সাধারণভাবে সংবিধান বাতিল করা।
৩. মৌলিক সংস্কার দ্রুত সম্পাদনের পাশাপাশি রাজনীতিতে নয়া বন্দোবস্ত আনা এবং বিভিন্ন পর্যায়ে সেবা দিতে আগ্রহী দক্ষ লোক চুক্তি বা স্বেচ্ছাশ্রমে নিয়োগ।
৪. দুর্নীতি ও গ
