রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ হারামাইনে রমজানের প্রথম ১০ দিনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের  যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

‘তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি তাঁর মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনিভাবেই নিষ্পত্তি করা হচ্ছে। এটি সময়সাপেক্ষ হলেও বিএনপি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আশাবাদী।

তিনি আরও জানান, আগামি জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে বলে আমরা প্রত্যাশা করছি। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে অবাধ ও সকলের চাওয়া অনুযায়ী একটি নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে তাদের সরকার ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক সফর হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটি ছিল একটি আমন্ত্রণমূলক সফর। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জায়মা রহমান রাজনীতিতে আসবেন কি না, সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করার সুযোগ দেবে বলে মনে হয় না। ফলে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখি না।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ