মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংঘাত, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী কেবল একটি বাক্যেই তাঁর প্রত্যাশার কথা ব্যক্ত করে লিখেছেন, ‘শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়।’ তাঁর দেওয়া এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই তাঁর এই পোস্টটি শেয়ার করে দেশে শান্তি, সহনশীলতা ও জাতীয় ঐক্যের পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন।

দেশের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আজহারীর এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর এই শান্তির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন। মূলত সব ধরনের বিভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশের সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তিনি এই সময়োপযোগী বার্তা দিয়েছেন বলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ