মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

প্রতিযোগী নয়, সহযোগী ভাবুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| মুফতি এনায়েতুল্লাহ || 

আলেম-উলামাদের মাঝে কেউ ইমাম, আপনি খতিব কিংবা মাদরাসার মুহতামিম। কেউ রাজনীতির মাঠে সরব, নানা সামাজিক ও মানবিক কাজে এগিয়ে। আপনি ভালো বক্তা, শক্তিমান লেখক, বুদ্ধিমান তার্কিক, চমৎকার উপস্থাপক, কোনো সংগঠনের ভালো দায়িত্বে আছেন। আরেকজন ভালো কারি, সুযোগ্য হাফেজ কিংবা শায়খুল হাদিস। আপনি সাংবাদিক, তিনি প্রকাশক কিংবা উদ্যোক্তা।

আপনি বাপা-দাদার নামে অর্থাৎ পারিবারিক কারণে, তিনি খ্যাতিমান নিজ চেষ্টায়। আপনি এই সংগঠনের বড় কর্তা, তিনি আরেক সংগঠনের দায়িত্বশীল। আপনি পাঠক তিনি লেখক, তিনি ডিজাইনার আপনি গ্রাহক। এখানে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়। সবার কর্মক্ষেত্র আলাদা, ভিন্ন। তার পরও দেখা যায়, একজন আরেকজনকে প্রতিযোগী মনে করছেন।

কাজে-কর্মে মিল না থাকার পরও একজন আরকজনের কাজের অহেতুক সমালোচনা করছেন, পেছনে নানা কথা বলছেন। কারণ রাজনৈতিক মতপার্থক্য, কেন ভাই? রাজনীতির মতো একটি ঠুনকো বিষয় নিয়ে আপনি লোকটির কীর্তি-কৃতিত্ব প্রতিভা সব ভুলে যাবেন? এটা কেমন ইনসাফ? সবাই কী এক মতাদর্শে চলবে? তাহলে ভিন্নমত কেন সহ্য করতে পারছেন না?

এভাবেই চলছে আমাদের দুনিয়া। এই পরিস্থিতির অবসান দরকার। দরকার মানে খুব খুব দরকার।

বলি, যে যেখানে কাজ করছেন, তাকে সেই কাজটাই করতে দেন। তার কাজে আপনার বা আমার নাক গলানোর কি দরকার? আপনি তো সব কাজ একা সামাল দিতে পারবেন না। সুতরাং একে অপরকে প্রতিযোগী কিংবা প্রতিস্পর্ধী, প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ না ভেবে সহযোগী মনে করা দরকার। তাতে যে যার কাজটি ভালোভাবে করতে পারবেন। দৃষ্টিভঙ্গিতে বদল আনার এখনই সময়।

মনে রাখবেন, দুনিয়া অনেক এগিয়ে গেছে? আর আপনার বিরোধীতায় কেউ পেছনে থাকবে না, শুধু আপনিই অন্তর্জ্বালায় ভুগবেন!

লেখক: সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ