শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রিয় রমজান, আরেকটি সুযোগ ভিক্ষা চাই তোমার কাছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা আবদুল মজিদ কাসেমী ||

তুমি দুই দিন পর চলে যাবে। বাইরের শয়তান বন্দী থাকলেও ভেতরের শয়তানটার চাপে তোমাকে হাসিমুখে বিদায় দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি।  প্রিয়! আমার ধ্বংসের জন্য রবের কাছে বিচার দিও না। 

তুমি এক বছর পর আবার ঠিকই আসবে, কিন্তু আমি থাকব কি না জানি না। তোমার সাথে অন্যায় আচরণ করেছি। মেহমান হিসেবে তোমার প্রতিটি হক নষ্ট করেছি।

তার জন্যে তোমার রবের কাঠগড়ায় আমাকে আসামি হিসেবে দাঁড় করিও না। তুমি এক মাসে সারা বছরের জন্য রবের গোলামির প্রশিক্ষণ দিতে এসেছিলে। কিন্তু আমি দুই দিন পর মসজিদ থেকে বিদায় নেব, সারা শহরে মাইক দিয়ে ঘোষণা কর আমাকে আর মসজিদে পাওয়া যাবে না।

আগামীতে রব যদি আমাকে পিপাসার একটু জোয়ার দেয় তাহলে আমি রাতকে অশ্রুর জোয়ারে তোমার জন্য আর দিনকে তোমার মধ্যে নাজিল হওয়া কুরআনের জন্য উৎসর্গ করব। আমাকে আগামী বছর আরেকটি চান্স দিও প্রিয়। 
ক্ষুব্ধ হয়ে আমাকে লাথি দিয়ে তোমার দরজা থেকে তাড়িয়ে দিও না। আরেকটি সুযোগ তোমার কাছে ভিক্ষা চাই। 

ইতি, তোমার হতভাগা বঞ্চিত এক মেজবান।

লেখক: মুহাদ্দিস ও আলোচক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ