
|
প্রিয় রমজান, আরেকটি সুযোগ ভিক্ষা চাই তোমার কাছে
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ০৭:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
|| মাওলানা আবদুল মজিদ কাসেমী || তুমি দুই দিন পর চলে যাবে। বাইরের শয়তান বন্দী থাকলেও ভেতরের শয়তানটার চাপে তোমাকে হাসিমুখে বিদায় দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। প্রিয়! আমার ধ্বংসের জন্য রবের কাছে বিচার দিও না। তুমি এক বছর পর আবার ঠিকই আসবে, কিন্তু আমি থাকব কি না জানি না। তোমার সাথে অন্যায় আচরণ করেছি। মেহমান হিসেবে তোমার প্রতিটি হক নষ্ট করেছি। তার জন্যে তোমার রবের কাঠগড়ায় আমাকে আসামি হিসেবে দাঁড় করিও না। তুমি এক মাসে সারা বছরের জন্য রবের গোলামির প্রশিক্ষণ দিতে এসেছিলে। কিন্তু আমি দুই দিন পর মসজিদ থেকে বিদায় নেব, সারা শহরে মাইক দিয়ে ঘোষণা কর আমাকে আর মসজিদে পাওয়া যাবে না। আগামীতে রব যদি আমাকে পিপাসার একটু জোয়ার দেয় তাহলে আমি রাতকে অশ্রুর জোয়ারে তোমার জন্য আর দিনকে তোমার মধ্যে নাজিল হওয়া কুরআনের জন্য উৎসর্গ করব। আমাকে আগামী বছর আরেকটি চান্স দিও প্রিয়। ইতি, তোমার হতভাগা বঞ্চিত এক মেজবান। লেখক: মুহাদ্দিস ও আলোচক |