রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত ও নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা ও সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি ওয়াহিদুল আলম।

আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নেবেন সেবামূলক সংগঠন মারকাযুল ঈমান ফাউন্ডেশনের (নিবন্ধন নং: S-15306/2026) চেয়ারম্যান মুফতি ওয়াহিদুল আলম। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সংগঠন ‘আল-ই'তিলাফুল আলামিয়্যু লি-নুসরাতিল কুদসি ওয়া ফিলাস্তীন’-এর বিশেষ আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন। সেখানে তিনি বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, শীর্ষস্থানীয় আলেম, মানবাধিকারকর্মী ও চিন্তাবিদদের অংশগ্রহণের কথা রয়েছে। এতে ফিলিস্তিনসহ বিশ্বের চলমান মানবিক পরিস্থিতি, মানবাধিকার সুরক্ষা, নির্যাতিত ও বিপন্ন জনগোষ্ঠীর অধিকার এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সংহতি জোরদারের বিষয়ে আলোচনা হবে।

মুফতি ওয়াহিদুল আলম রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল মাগফিরাহর খতিব এবং জামিয়া ইমাম বুখারীর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর প্রতিষ্ঠিত মারকাযুল ঈমান ফাউন্ডেশন দ্বীনি মূল্যবোধের আলোকে মানবিক সেবা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর পরিসরে মানবিক সহায়তা ও মানবাধিকারভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক এ সম্মেলনে মুফতি ওয়াহিদুল আলমের অংশগ্রহণের মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও চলমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময় এবং সংহতি প্রকাশের সুযোগ তৈরি হবে। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ৩ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ