শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কার্যক্রমের (এসআইআর) মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির দাবি, এ প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব অভিযোগ করে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এমনকি তাদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ঘটনা। তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় দেশটির বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটির মুসলিমরা ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছেন।

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন ছাত্রসংগঠনগুলোর সমর্থক ও সদস্যরা।

তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।

ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গেও জড়িয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি—এমনটা প্রমাণিত হয় না।

ইউএসসিআইআরএফের সদস্য জিন মিলস বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিমদের নিশানা করছে এবং তাদের দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা পরিস্থিতিকে ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এ বিষয়ে নীতিগত সুপারিশ করে সংস্থাটি। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে সংস্থাটির সমালোচনা করেছে। এ ধরনের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। তাদের বক্তব্য, এসব মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোও উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘ ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, ধর্মান্তরবিরোধী আইন মানুষের ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ সমালোচকদের।

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ সংশোধনের ফলে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’; এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে দেশটিতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। এ ক্ষেত্রে তারা ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মতো বিষয়গুলো তুলে ধরেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ