বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব ও নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাঁর মতো একজন ব্যক্তিকে হেনস্তা করা, তাঁকে লক্ষ্য করে অপপ্রচার চালানো এবং শারীরিকভাবে হুমকি দেওয়া আন্তর্জাতিক রীতিনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

ড. খালিদ হোসেন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কোনো ব্যক্তি বা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাও গণতান্ত্রিক অধিকার। তবে সেই সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা শারীরিক হেনস্তার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের চর্চা হতে হবে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

সাবেক এই উপদেষ্টা বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি সংকটকালে রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের দায়িত্ব পালন করেছে। তাঁর কর্মকাণ্ডের মূল্যায়ন হতে পারে যুক্তি, তথ্য ও গঠনমূলক সমালোচনার ভিত্তিতে। কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্তা করা বা তাঁর মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিচায়ক নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থেও এ ধরনের ঘটনা কাম্য নয়। রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে সহনশীলতা, সংলাপ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ড. আ ফ ম খালিদ হোসেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সংহতি প্রকাশ করেন এবং রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ