শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল (২১ আগস্ট, শুক্রবার) রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সীরাত কমিটি আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন। সকাল ৮টা থেকে অনুষ্ঠাতব্য এই ঐতিহাসিক মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন। 

দিনব্যাপী সিরাত সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি আলোচকগণ মহা নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন।

সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন—মুতাকাল্লিমে ইসলাম শায়খ ইলিয়াস গুম্মান (পাকিস্তান); মুহিউসসুন্নাহ শাহ আবরারুল হক রহ, (হযরতওয়ালা হারদুঈ)-এর প্রবীণ খলিফা শায়খ সায়্যিদ আজহার কারীম (ভারত); খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর; জামিয়া রাহমানিয়া আজিজিয়া, ঢাকার শাইখুল হাদিস, আল্লামা মুহাম্মাদ মামুনুল হক; মুফতি জাফর আহমাদ; মাওলানা ইমদাদুল ইসলাম; অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ; মুফতি আব্দুল্লাহ ফারুক; মুফতি আমানুল হক; জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, মুফতি আব্দুল মালেক; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক, মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী; আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী; মাওলানা জুনায়েদ আল হাবিব; মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী; মুফতি সাখাওয়াত হুসাইন রাজী; মুফতি আরিফ বিন হাবিব; মুফতি জসিম উদ্দিন রাহমানী; মুফতি আনিসুর রহমান আশরাফী; মুফতি রেজাউল করীম আবরার।

বিশেষ মেহমান উপস্থিত থাকবেন—মুফতি মিজানুর রহমান সাঈদ; মাওলানা রশিদ আহমাদ; মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী; মাওলানা মুজিবুর রহমান এবং মাওলানা মাযহারুল ইসলাম রাশেদী।

দিনব্যাপী সিরাত সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা (এমপি); মাওলানা জিকরুল্লাহ খান; মুফতি হাবিবুল্লাহ মিসবাহ; মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান; মাওলানা মুর্শিদুল আলম; আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন; মাওলানা আব্দুল বাসেত খান; হাফেজ মাওলানা হাসান জামিল; মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী; মুফতি কেফায়েতুল্লাহ আজহারী; মাওলানা তাফাজ্জুল হক আজিজ; মুফতি ওয়ালিউল্লাহ এবং মুফতি লুৎফর রহমান ফরায়েজী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ