শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা

১২ মাদরাসা ছাত্র এইচআইভি পজিটিভ হওয়ার দাবি ভিত্তিহীন: নওগাঁ স্বাস্থ্য বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় ১২ জন মাদরাসা ছাত্র এইচআইভি পজিটিভ—সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন আমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর নওগাঁয় নতুন করে কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি। এমনকি গত জুলাইয়ে এইচআইভি পরীক্ষা করা ১২ জনের সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন, নওগাঁয় ১২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ওই ১২ জনই মাদরাসার শিক্ষার্থী এবং তারা আবাসিক হোস্টেলে থাকেন।

তবে সংসদ সদস্যের এ বক্তব্যের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যের মিল পাওয়া যায়নি।

নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, জেলায় ১২ জন মাদরাসা ছাত্র এইচআইভি পজিটিভ হওয়ার তথ্য সঠিক নয়। বর্তমানে নওগাঁয় মাত্র দুজন এইচআইভি রোগী রয়েছেন। তারা দুজনই ২০২৫ সালে শনাক্ত হন এবং বর্তমানে সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের শারীরিক অবস্থাও ভালো।

তিনি আরও জানান, ২০২৬ সালে নওগাঁয় নতুন করে কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি। গত জুলাই মাসে জেলার ১২ জন ব্যক্তি রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষায় তাদের কারও শরীরে এইচআইভি শনাক্ত হয়নি।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাইয়ে উপজেলার ১২ জন ব্যক্তি রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি পরীক্ষা করান। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১২ জনের মধ্যে তিনজন এইচআইভি পজিটিভ হয়েছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ