মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস ‎জামিয়া কাসেম নানুতবী ঢাকায় দিনব্যাপী সিরাত কর্মশালা আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান

বছরজুড়ে মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিতে ইসির একাধিক পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিতে সারা বছর হাসপাতাল, কবরস্থানসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের একাধিক পদ্ধতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ আগস্ট) ইসি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

ইসি সূত্র জানায়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক মৃত ভোটার তালিকায় রয়ে গেছেন। এ কারণে সারা বছর তথ্য সংগ্রহ করে অধিকসংখ্যক মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে হাসপাতালে রোগী ভর্তি ও ছাড়পত্র, কবরস্থানে দাফন ও সমাধিস্থ এবং শেষকৃত্য সম্পাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ইসি সূত্র জানায়, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধর্মীয় গুরু, যেমন ইমাম ও পুরোহিত, গ্রাম পুলিশ, দফাদার, চৌকিদার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া হতে পারে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, সারা বছর মৃত ভোটার কর্তনের জন্য একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। কীভাবে মৃত ভোটারদের শনাক্ত করা হবে, তা নিয়ে কাজ চলছে।

সর্বশেষ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ