বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

৫৬ লাখ ৫০ হাজার চামড়া সংরক্ষণ, আগামীতে স্লটার হাউজ নির্মাণের পরিকল্পনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

এবারের কোরবানি ঈদে ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষণ সম্ভব হয়েছে, যা সরকারের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন, বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামীতে আরও বেশি পরিমাণে চামড়া সংরক্ষণের লক্ষ্যে স্লটার হাউজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামীতে শতভাগ চামড়া সংরক্ষণ ও শহর নগরকে বর্জ্যমুক্ত করতে, দেশের বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউজ নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, এসব স্লটার হাউজে পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস কেটে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে। এর মাধ্যমে জবাইকৃত চামড়ার শতভাগ সংরক্ষণ সম্ভব হবে এবং শহরে পশু জবাইজনিত বর্জ্যও কমে যাবে।

চামড়া সংরক্ষণ নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টি না-দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এর বেশি চিন্তা করলে সেটা শোকরের পর্যায়ে পড়ে না।

তিনি আরও বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় যেসব ট্যানারি ঝরে পড়েছে বা ব্যবসা শুরু করতে পারেনি, তাদের মধ্যে যাদের সক্ষমতা ও আগ্রহ রয়েছে, সরকার তাদের পৃষ্ঠপোষকতা করবে। পরিবেশসম্মত ইটিপি স্থাপনে এসব ট্যানারিকে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ