শনিবার, ৩০ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ বছর হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে ধর্ম মন্ত্রণালয়। এমনটি মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজের পুরো সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। 

শুক্রবার (২৯ মে) রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় হজ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে হাজিদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজিদের সেবায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওনার উদ্যোগে হাজিদের বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, পানিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে এবং আরাফা-মিনায় হাজিদের জুস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আল্লাহর অশেষ রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হাব নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তবে সবচেয়ে বড় অবদান মহান আল্লাহর।

তিনি আরও বলেন, হজ চলাকালে হাজিদের বিভিন্ন সমস্যা সমাধান, আবাসন, চিকিৎসা ও সার্বিক সেবার বিষয়গুলো নিয়মিত তদারকি করা হয়েছে। বাংলাদেশি হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন।

ধর্মমন্ত্রী বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ