শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা শরিয়তের দৃষ্টিতে কুরবানির সমাজপ্রথা এবার ঈদের ছুটি কমিয়ে দিলেন ‍শুভেন্দু অধিকারী মসজিদ মাদরাসায় যৌন হয়রানির অভিযোগ, কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নিন: বাহাউদ্দীন যাকারিয়া প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, পলাতক ১ ‘ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা জ্ঞানপাপির পরিচয়’ কোরবানি নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের জরুরি বার্তা

দেশের স্বার্থে চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নিন: বাহাউদ্দীন যাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা ক্রমেই কমে যাচ্ছে এবং বর্তমানে চীন ছাড়া অন্য অনেক দেশে এ শিল্পের আগের মতো কদর নেই।

শনিবার (২৩ মে) রাজধানীর পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘অস্তিত্ব সংকটে চামড়া শিল্প: উত্তরণের উপায় অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক–এর মহাসচিব মাওলানা মাহফুজুর হক, আব্দুল্লাহ আল আমিন এমপি এবং মাওলানা মাহবুবুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম মুফাজ্জল ইবনে মাহফুজ।

সেমিনারে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, দেশের স্বার্থে চামড়া শিল্প রক্ষায় সরকার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, চামড়া শিল্পকে টিকিয়ে রাখা গেলে দেশের রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়বে।

তিনি বলেন, অনেকেই মনে করেন কওমি মাদরাসাগুলো পুরোপুরি চামড়ার আয়ের ওপর নির্ভরশীল, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কোরবানির চামড়া থেকে যে অর্থ আসে, তা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহের ব্যয় নির্বাহ করা সম্ভব হয়। বছরের বাকি সময়ের খরচ অন্যান্য উৎস থেকে সংগ্রহ করতে হয়।

তিনি আরও বলেন, কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকেরা চামড়া সংগ্রহ ও জবাইয়ের কাজ মূলত সেবা ও খেদমতের মানসিকতা থেকেই করে থাকেন। তাই চামড়া শিল্পকে কেবল মাদরাসাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে না দেখে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা উচিত।

সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের মতো আবারও বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার বাজার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি এ শিল্পকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ