শনিবার, ৩০ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলবে অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে দেশের সব সরকারি-বেসরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঈদের দীর্ঘ ছুটির পর ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ সব প্রতিষ্ঠানও নিয়মিত কার্যক্রমে ফিরবে।

গত ২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটির সঙ্গে আরও একদিন নির্বাহী আদেশে যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন। ঈদের আগে ও পরে মিলিয়ে এ দীর্ঘ ছুটিতে রাজধানীসহ সারা দেশে অনেকটাই স্থবিরতা দেখা দেয়।

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক ও টেলিযোগাযোগ, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা এবং এ সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন।

ছুটি শেষে সোমবার থেকে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম, বিমা, শেয়ারবাজারসহ আর্থিক খাতের কার্যক্রমও স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিয়মিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ