শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটে একদিনের সফরে এসে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে তিনি সিলেট আসেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর ও ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার  পর সিলেটে এটি তার প্রথম সফর।

জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।"

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ