রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ডেসকোর সৌরশক্তি উৎপাদনের উদ্যোগকে স্বাগত জানালেন বিডা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ডেসকোর সৌরশক্তি উৎপাদন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, এ উদ্যোগ বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বিডার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ এমওইউ অনুযায়ী, বিডা ভবনের ছাদে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হবে।

ডেসকোর পক্ষে কোম্পানি সচিব মোহাম্মদ কামরুজ্জামান এবং বিডার পক্ষে উপসচিব মো. মারুফুল আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো অনেক নিচে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাই।”

চুক্তি অনুযায়ী, সমঝোতা স্মারকটির মেয়াদ হবে ২০ বছর, যা উভয় পক্ষের সম্মতিতে আরও বাড়ানো যাবে। সরকারের অগ্রাধিকারে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ প্রেক্ষাপটে ডেসকো সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে অবকাঠামো স্থাপন, পরিচালনা ও সংরক্ষণের দায়িত্ব পালন করবে, আর বিডা তাদের ভবনের ছাদ ব্যবহারের সুযোগ দেবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ