শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

শায়খ হাফীজুদ্দীন কলারঝিরি জামে মসজিদের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পার্বত্য জনপদ বান্দরবান, আলীকদম, কলারঝিরি- যেখানে পাহাড়ের নীরবতা, দীর্ঘদিন ধরে একটি আজানের অপেক্ষায় ছিল। প্রায় পঞ্চাশটির মতো মুসলিম পরিবার বসবাস করলেও পুরো গ্রামটিতে কোনো মসজিদ ছিল না। জামাতের নামাজ, জুমা, তারাবি কিংবা শিশুদের দ্বীনি শিক্ষার জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকায় মুসল্লিরা নানা সীমাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এই বাস্তবতা হৃদয়ে ধারণ করেই মাদানী মজলিস বাংলাদেশ- এর উদ্যোগে গত ১ জানুয়ারি এক ঐতিহাসিক সূচনা হয়।

আলীকদম উপজেলার এই প্রত্যন্ত এলাকায় শায়খ ও মুর্শিদ আল্লামা মুফতী হাফীজুদ্দীনের নিবিড় তত্ত্বাবধানে ১০ শতাংশ জমির উপর একটি জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মসজিদের জন্য প্রয়োজনীয় জমিটি দান করেন মুহাম্মদ সাহেব আলী।

১৮ ফেব্রুয়ারি শায়খের দোয়া ও প্রচেষ্টায় সেই স্বপ্নের ভিত্তি দৃশ্যমান রূপ ধারণ করেছে। পাহাড়ের বুকে দাঁড়িয়ে গেছে একটি পরিপূর্ণ মসজিদ, যা এতদিনের অভাব পূরণ করে কলারঝিরির আকাশে নিয়মিত আজানের ধ্বনি ছড়িয়ে দেবে। পয়লা রমজান থেকে এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবির সালাত আদায় করা হবে।

ঢাকা থেকে প্রেরিত উলামায়ে কেরামের মধ্যে মুফতী এহসানুল হক, মুফতী শামসুদ্দীন নুমান, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী ওলিউল্লাহ ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ