রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ’র জেরা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামুনের জেরা হওয়ার কথা ছিল। তবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় প্রার্থনা করায় আজ তা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ডিফেন্স আইনজীবীর সময় চাওয়ার কারণে বুধবার জেরা হয়নি, আগামীকাল বৃহস্পতিবার তা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২ সেপ্টেম্বর আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। তিনি আওয়ামী লীগ শাসনামলে পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ের কথা তুলে ধরেন। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে বলে স্বীকার করেন। এসময় তিনি নিজের দায় স্বীকার করে শহীদ পরিবার, আহত পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার এ মামলায় এখন পর্যন্ত চৌধুরী মামুনসহ ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা তাদের জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ জুলাই-আগস্টে হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। পুলিশ কনস্টেবল সুজনসহ চার পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করলেও প্রসিকিউশন সাক্ষী উপস্থাপনে সময় চাওয়ায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ