মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ময়না হত্যার ঘটনা ভিন্নখাতে না নিতে হেফাজত মহাসচিবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামের এক শিশুর লাশ মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্নখাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম-মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মায়মুনা আক্তার ময়না হত্যাকার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। এ সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারকুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীসহ জেলার সিনিয়র নেতারা।

দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাকসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি ও ভোগান্তির শিকার না হয় এদিকেও প্রশাসন সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

সাজিদুর রহমান বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না। চাই সে মসজিদের ইমাম সাহেব হোক বা অন্য কেউ। হেফাজতে ইসলাম প্রকৃত দোষীদের কখনো ছাড় দেওয়ার পক্ষে নয়। হেফাজতে ইসলাম সবসময় রাষ্ট্রীয় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আল্লামা সাজিদুর রহমান আরও বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে আজকে আমাদের এমন পরিস্থিতি ও পরিণতি ভোগ করতে হতো না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি প্রশাসন যেন বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে না করে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে দুআ' করেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রসঙ্গত, গত রোববার (৬ জুলাই) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ